প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার বেলা পৌনে ১২টার দিকে বাস চলাচল শুরুর ঘোষণা দেন দেশ ট্রাভেলসের ম্যানেজার মাসুদুর রহমান।এর আগে নাটোর জেলা বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সকাল ৯টা থেকে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা।হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা।
আরও পড়ুন, সেনাবাহিনীর পরীক্ষা দিতে যাওয়ার পথে পুলিশি মারধরের অভিযোগ, পরীক্ষা দিতে পারেননি ফাহিম
পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে বাস মালিক ও শ্রমিকরা বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেন।বাস মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে যৌথ সভা করা হবে। সেখানে রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে চলমান বিরোধ মীমাংসার চেষ্টা করা হবে।প্রশাসনের আশ্বাসের পর শনিবার বেলা পৌনে ১২টা থেকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।ফলে প্রায় তিন ঘণ্টা পর স্বস্তি ফিরেছে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের মধ্যে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন