দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

আলোচনায় সমাধান, চুয়াডাঙ্গায় ৫ রুটে বাস চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গায় ৫ রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রশাসনের সঙ্গে বৈঠক এবং সমস্যা সমাধানের আশ্বাসের পর চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার দুপুরের পর থেকে এসব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।চুয়াডাঙ্গায় প্রশাসনের সঙ্গে বাস মালিক-শ্রমিক এবং ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের পর শনিবার দুপুর থেকে পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়, চুয়াডাঙ্গার কোনো উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। পাশাপাশি উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রঙে ইজিবাইক রাঙাতে হবে।আগামী এক সপ্তাহের মধ্যে নির্ধারিত রং না করলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইকে কমলা, সদর উপজেলার পৌরসভা এলাকার বাইরে নীল, আলমডাঙ্গায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগরে হলুদ রং করতে হবে।

আরও  পড়ুন, কাশিমপুরে আসামি ধরতে গিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল জানান, ইজিবাইকের রং এবং শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হয়েছে।এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে কর্মসূচি শুরু হয়। শনিবার সকাল থেকে পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইজিবাইক নিয়ন্ত্রণ ও রং করার কার্যক্রম কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। তবে আপাতত চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয় : স্বাভাবিক বাস চলাচল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আলোচনায় সমাধান, চুয়াডাঙ্গায় ৫ রুটে বাস চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত