দৈনিক সংবাদ দিগন্ত

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি।রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, 

আরও পড়ুন, রাঙামাটিতে পিকআপ উল্টে দুই নারীসহ নিহত ৪, আহত ২

উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।জাতীয় মৎস্য পক্ষের এই আয়োজনের মধ্য দিয়ে গাংনীতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে আগ্রহ সৃষ্টি এবং মৎস্যজীবীদের আরও উৎসাহিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : উদ্বোধন রূপালী মৎস্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি।রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গাংনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, 

আরও পড়ুন, রাঙামাটিতে পিকআপ উল্টে দুই নারীসহ নিহত ৪, আহত ২

উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম এবং পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।জাতীয় মৎস্য পক্ষের এই আয়োজনের মধ্য দিয়ে গাংনীতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে আগ্রহ সৃষ্টি এবং মৎস্যজীবীদের আরও উৎসাহিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x