দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নবীগঞ্জের বড়চরে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে কারখানা গ্রামের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন—ময়না মিয়া ও কাশেম মিয়া—সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।স্থানীয়রা জানান, সকালে কয়েকজন ব্যবসায়ী পিকআপযোগে দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। 

আরও  পড়ুন, ৩৮২ শিক্ষার্থী, ৩৮২ জিপিএ-৫ এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের বাজিমাত

বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনায় পিকআপের চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বিষয় : মহাসড়ক সংঘর্ষে বাস-পিকআপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নবীগঞ্জের বড়চরে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।সোমবার সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে কারখানা গ্রামের সবজি ব্যবসায়ী মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন—ময়না মিয়া ও কাশেম মিয়া—সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।স্থানীয়রা জানান, সকালে কয়েকজন ব্যবসায়ী পিকআপযোগে দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। 

আরও  পড়ুন, ৩৮২ শিক্ষার্থী, ৩৮২ জিপিএ-৫ এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের বাজিমাত

বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনায় পিকআপের চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত