দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

৩৮২ শিক্ষার্থী, ৩৮২ জিপিএ-৫ এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের বাজিমাত

এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের বাজিমাত

এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও অনন্য সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ পেয়েছে।সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় এসএসসির ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং প্রতিষ্ঠাতা নাছিমা বেগম।বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩৮২ জনের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে।এ নিয়ে প্রতিষ্ঠানটি ২০২২, ২০১৭, ২০১৫ ও ২০২৫ সালের মতো এবারও শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জনের কৃতিত্ব দেখাল। গত বছরও বিদ্যালয়ের ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।

আরও  পড়ুন, বান্দরবানে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের পেছনে নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা জানায়, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত তদারকি ও সঠিক দিকনির্দেশনার কারণে তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নরসিংদীর মতো মফস্বল শহরে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।”প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, “পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আবদুল কাদির মোল্লা স্যারের উদ্ভাবনী চিন্তা ও সময়োপযোগী দিকনির্দেশনায় আমাদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।”২০০৮ সালে নরসিংদীর ভেলানগর এলাকায় প্রতিষ্ঠিত হয় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিষয় : ভর্তি পরীক্ষা শিক্ষার্থী জিপিএ-৫

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

৩৮২ শিক্ষার্থী, ৩৮২ জিপিএ-৫ এসএসসিতে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের বাজিমাত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও অনন্য সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবারের পরীক্ষায় বিদ্যালয়টির ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি সবাই জিপিএ-৫ পেয়েছে।সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় এসএসসির ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং প্রতিষ্ঠাতা নাছিমা বেগম।বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩৮২ জনের প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে।এ নিয়ে প্রতিষ্ঠানটি ২০২২, ২০১৭, ২০১৫ ও ২০২৫ সালের মতো এবারও শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ অর্জনের কৃতিত্ব দেখাল। গত বছরও বিদ্যালয়ের ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল।

আরও  পড়ুন, বান্দরবানে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের পেছনে নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে হোম ভিজিট এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা জানায়, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিয়মিত তদারকি ও সঠিক দিকনির্দেশনার কারণে তারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নরসিংদীর মতো মফস্বল শহরে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।”প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, “পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আবদুল কাদির মোল্লা স্যারের উদ্ভাবনী চিন্তা ও সময়োপযোগী দিকনির্দেশনায় আমাদের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।”২০০৮ সালে নরসিংদীর ভেলানগর এলাকায় প্রতিষ্ঠিত হয় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় ৫ হাজার ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত