বর্ষার ভরা মৌসুম প্রায় শেষ হতে চললেও বাজারে নেই পর্যাপ্ত ইলিশ। যেটুকু মিলছে, তার বেশির ভাগই আকারে ছোট এবং দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবারও অনেকের পাতে উঠছে না।মৎস্য বিভাগের তথ্য বলছে, কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন কমছে। একই সঙ্গে ছোট হয়ে যাচ্ছে মাছটির গড় আকার। গবেষকদের মতে, একসময় যেখানে গড় ওজন ছিল ৪০০ থেকে ৪৫০ গ্রাম, এখন তা নেমে এসেছে ৩০০ থেকে ৩৫০ গ্রামে।তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ইলিশ উৎপাদন ছিল ৫ লাখ ৭১ হাজার টন। তবে ২০২৩-২৪ সালে তা কমে ৫ লাখ ২৯ হাজার টনে নেমে আসে এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন প্রায় ৫ লাখ টনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন, মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষজ্ঞরা বলছেন, নদীর নাব্যতা সংকট, দূষণ, প্রজনন পরিবেশ নষ্ট হওয়া এবং জাটকা ও মা-ইলিশ ধরার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।বাজারে বর্তমানে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। এক কেজি ওজনের ইলিশের দাম প্রায় ৩ হাজার ৫০০ টাকা, আর দেড় কেজির ইলিশ ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম, পরিবহন ব্যয় বেশি এবং একাধিক ধাপে হাতবদলের কারণে দাম বেড়েছে।বিশেষজ্ঞদের মতে, জাটকা ও মা-ইলিশ ধরা বন্ধ, নদীর পরিবেশ সংরক্ষণ এবং অভয়াশ্রম কার্যকরভাবে রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন আবারও বাড়ানো সম্ভব।
বিষয় : সংকট ইলিশ দাম আকাশছোঁয়া

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন