দৈনিক সংবাদ দিগন্ত

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালী ও চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।সকাল সাড়ে ১০টায় উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের পর বেলা সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আরও  পড়ুন, মাদকের ভয়ংকর বিস্তার, সবচেয়ে বড় ঝুঁকিতে শিক্ষার্থী ও তরুণরা

দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেবেন।সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন—এই দুই বিষয়কে ঘিরেই প্রধানমন্ত্রীর আজকের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : প্রধানমন্ত্রী ঢাকা ছেড়েছেন প্রকল্প পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

মহেশখালী ও চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।সকাল সাড়ে ১০টায় উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের পর বেলা সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আরও  পড়ুন, মাদকের ভয়ংকর বিস্তার, সবচেয়ে বড় ঝুঁকিতে শিক্ষার্থী ও তরুণরা

দুপুরে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দেবেন।সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।দিনের কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন—এই দুই বিষয়কে ঘিরেই প্রধানমন্ত্রীর আজকের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত