মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ডা. জুবাইদা ও ৮ মন্ত্রী-উপদেষ্টা
মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, অনিয়মিত কর্মীদের বৈধকরণ, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।আরও পড়ুন, ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা করলে তারাই ঝুঁকিতে পড়বে: র্যাব-২প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ মোট ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।মালয়েশিয়া সফর শেষে সোমবার কুয়ালালামপুর থেকে সরাসরি চীনের বন্দরনগর দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুর। সফর উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পাচ্ছে।