সিলেটের বিশ্বনাথে একটি মাজারের গানের আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবীর। অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জের ভৈরবে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলার হযরত ছাবাল শাহ (রহ.) মাজারের মাসিক নিয়মিত অনুষ্ঠানে বাবার সঙ্গে গান পরিবেশন করেন পেহেলি ভৈরবী। উপস্থিত দর্শকরা তার গান মুগ্ধ হয়ে শোনেন। কিন্তু সেই রাতের অনুষ্ঠানই হয়ে ওঠে তার জীবনের শেষ মঞ্চ।
আরও পড়ুন, শ্যামনগরে নারীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে পেহেলি ভৈরবীও ছিলেন।স্থানীয়রা জানান, এর আগেও তিনি ওই মাজারে গান গেয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শ্রোতা ও শুভানুধ্যায়ী শোক প্রকাশ করেছেন।পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা গানের আসর ভৈরবী

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন