সাতক্ষীরার শ্যামনগরে এক নারী সহকর্মীর বাড়ি থেকে যুবদলের এক নেতাকে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর এলাকায় এক নারীর বাড়ি ঘেরাও করার পর ভেতর থেকে আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটক করা হয়। পরে স্থানীয়দের একটি অংশ তাকে মারধর করেছে বলেও অভিযোগ রয়েছে।আব্দুল মান্নান শ্যামনগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
আরও পড়ুন, নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ আগুন: জুতার কারখানা থেকে ছড়িয়ে পুড়ল অন্তত ২৫ দোকান
অভিযোগকারী নারী দাবি করেছেন, ওই নেতা তাকে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেন এবং বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তার বাড়িতে প্রবেশ করেন। অন্যদিকে, ঘটনার বিষয়ে আব্দুল মান্নানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
বিষয় : আটক যুবদল নেতা সহকর্মীর বাড়ি

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন