দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বিএনপি নেত্রী বীথিকার বিরুদ্ধে আইনি নোটিশ আসিফ মাহমুদের

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তাকে এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চলছে।আসিফ মাহমুদের দাবি, সম্প্রতি একটি অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার জন্য তার কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছ

আরও  পড়ুন, সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যারিকেডের সামনে অবস্থান ১১ দলীয় ঐক্যের

এই অভিযোগের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগের পক্ষে প্রমাণ ও নির্দিষ্ট তথ্য চাওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে কোনো প্রমাণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।ফেসবুক পোস্টে জানানো হয়, আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।অন্যথায় প্রচলিত আইনে মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।এদিকে, বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।

বিষয় : আইনি নোটিশ আসিফ মাহমুদ বিএনপি নেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বিএনপি নেত্রী বীথিকার বিরুদ্ধে আইনি নোটিশ আসিফ মাহমুদের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ।তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তাকে এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চলছে।আসিফ মাহমুদের দাবি, সম্প্রতি একটি অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার জন্য তার কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছ

আরও  পড়ুন, সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যারিকেডের সামনে অবস্থান ১১ দলীয় ঐক্যের

এই অভিযোগের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগের পক্ষে প্রমাণ ও নির্দিষ্ট তথ্য চাওয়া হয় বলে দাবি করা হয়েছে। তবে কোনো প্রমাণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।ফেসবুক পোস্টে জানানো হয়, আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে। প্রমাণ দিতে ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।অন্যথায় প্রচলিত আইনে মানহানির অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।এদিকে, বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত