দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে ইতিবাচক সূচনা, ডিএসই-সিএসই উভয় সূচক ঊর্ধ্বমুখী

শেয়ারবাজারে ইতিবাচক সূচনা,

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকও ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৯ ও ২২০৫ পয়েন্টে পৌঁছায়।এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 

আরও  পড়ুন, চ্যালেঞ্জের মধ্যেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত কতটা স্থায়ী হয়, সেটিই এখন বিনিয়োগকারীদের প্রধান নজর।

বিষয় : ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে এক্সচেঞ্জে সূচক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে ইতিবাচক সূচনা, ডিএসই-সিএসই উভয় সূচক ঊর্ধ্বমুখী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে শরীয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচকও ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৯ ও ২২০৫ পয়েন্টে পৌঁছায়।এই সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। 

আরও  পড়ুন, চ্যালেঞ্জের মধ্যেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৬টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানি।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।বাজার বিশ্লেষকদের মতে, লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ পর্যন্ত কতটা স্থায়ী হয়, সেটিই এখন বিনিয়োগকারীদের প্রধান নজর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত