দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিঠাপুকুরে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ অনুষ্ঠিত

লামায় চাল বিতরণ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর অবস্থান

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাঁচবিবিতে ১১ দলীয় জোটের বিশাল গণবিক্ষোভ অনুষ্ঠিত

সাভারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ফুলবাড়ীয়া কলেজের শ্রদ্ধা নিবেদন

অসুস্থ সাবেক কমিশনার কামালকে দেখতে গেলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ওসমান গনি শিমুল

“জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

“জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায়ের প্রতিফলন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে রংপুরের গঙ্গাচড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান নায়েব এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর শফিকুল ইসলাম, নায়েবে আমীর তাজ উদ্দিন, খেলাফতে মজলিসের নেতা মমিনুর রহমান, এনসিপি নেতা শাহিনুর ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়নের আমীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ফুলবাড়ীয়া কলেজের শ্রদ্ধা নিবেদন

সভাপতির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান নায়েব বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি গণভোটের গণরায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণের কাছেও তাদের জবাবদিহি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিষয় : গণমিছিল দ্বিতীয় বর্ষপূর্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গাচড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায়ের প্রতিফলন, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে রংপুরের গঙ্গাচড়ায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাকওয়া মসজিদ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান নায়েব এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর শফিকুল ইসলাম, নায়েবে আমীর তাজ উদ্দিন, খেলাফতে মজলিসের নেতা মমিনুর রহমান, এনসিপি নেতা শাহিনুর ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন ইউনিয়নের আমীরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি ফুলবাড়ীয়া কলেজের শ্রদ্ধা নিবেদন

সভাপতির বক্তব্যে মাওলানা নায়েবুজ্জামান নায়েব বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি গণভোটের গণরায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণের কাছেও তাদের জবাবদিহি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত