জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ফুলবাড়ীয়া কলেজের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৪-শে চত্বরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।পরে সকাল সাড়ে ১১টায় কলেজের শহীদ রিদওয়ান হোসাইন সাগর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদারঅনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন, অসুস্থ সাবেক কমিশনার কামালকে দেখতে গেলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ওসমান গনি শিমুল
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মকে ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এ সময় ফুলবাড়ীয়া কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী রিদওয়ান হোসাইন সাগরের মামাসহ আহত কয়েকজনও অনুষ্ঠানে অংশ নেন।
বিষয় : শ্রদ্ধা নিবেদন প্রশাসন শহীদদের স্মরণ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন