শনিবার ২ মে বেলা ৫ ঘটিকার সময় মিছিলটি শরীয়তপুর কামিল মাদরাসা মাঠ হতে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। আরও পড়ুন, সৌদি আরব থেকে কফিনে ফিরলেন, শেষ বিদায় সম্পন্নএতে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার গণ রায়কে মেনে না নেয় তাহলে হয়তো রাজপথেই আমাদের ফয়সালা করতে হবে। আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের গণমিছিলগণমিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -বাংলাদেশ খেলাফতে মজলিশ শরীয়তপুর জেলা সভাপতি সাব্বির আহমেদ ওসমানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা নায়েবে আমীর মাওলানা কে.এম. মকবুল হোসাইন , বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরীয়তপুর জেলা সেক্রেটারী মাওলানা মাসউদুর রহমান, বাংলাদেশ খেলাফতে মজলিশ এর সেক্রেটারী হাফেজ শেখ দবির হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা সহকারী সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম।