দৈনিক সংবাদ দিগন্ত

গোলাপবাগে বাসচাপায় যুবক নিহত, আহত দুইজন

গোলাপবাগে বাসচাপায় যুবক নিহত,

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত মামুনের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল।সোমবার বিকাল সোয়া ৪টার দিকে গোলাপবাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকা গাবতলীগামী ‘ইরান এক্সপ্রেস’ বাসটি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।এ সময় অটোরিকশার যাত্রী আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও  পড়ুন, ঢাকাজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ৪১৯ জন গ্রেপ্তার

দুর্ঘটনায় অটোরিকশাচালক মোজাম্মেল হক এবং পথচারী আবু কালাম আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের স্বজনরা জানান, মামুন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : যুবক নিহত বাসচাপায় বৃহস্পতিবার বিয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গোলাপবাগে বাসচাপায় যুবক নিহত, আহত দুইজন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত মামুনের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল।সোমবার বিকাল সোয়া ৪টার দিকে গোলাপবাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকা গাবতলীগামী ‘ইরান এক্সপ্রেস’ বাসটি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।এ সময় অটোরিকশার যাত্রী আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও  পড়ুন, ঢাকাজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ৪১৯ জন গ্রেপ্তার

দুর্ঘটনায় অটোরিকশাচালক মোজাম্মেল হক এবং পথচারী আবু কালাম আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের স্বজনরা জানান, মামুন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x