বেলকুচিতে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
সিরাজগঞ্জের বেলকুচিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। সর্বশেষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন কলেজছাত্রী তামান্না খাতুন।শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সকালে দুর্ঘটনায় নিহত হন তার বাবা মোতালেব সরকার ও মা ফজিলা খাতুন। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক নুরু।পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার এক্সেল ভেঙে সেটি বিকল হয়ে পড়ে। আরও পড়ুন, বিএসএফের পুশ ইন চেষ্টায় সীমান্তে টানটান উত্তেজনাএ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।এতে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিন যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে সকালে মারা যান মোতালেব সরকার ও তার স্ত্রী ফজিলা খাতুন।পরে অবস্থার অবনতি হলে তাদের মেয়ে তামান্না খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তিনিও মারা যান।পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।আরও পড়ুন, মাছের ঘেরে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর