রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানে মাদক, ভিওআইপি সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে সর্বোচ্চ ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, গুলশান বিভাগ থেকে ৪৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৬ জন এবং লালবাগ বিভাগ থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে ডিএসসিসির রেকর্ড কর্মসূচি, পরিচ্ছন্নতায় ৩২৭ কোটি টাকার বাজেট
অভিযানে উদ্ধার করা হয়েছে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, প্রায় পাঁচ হাজার সিম, বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ দুই লাখের বেশি টাকা এবং বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডিএমপির দাবি, রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ টেলিযোগাযোগ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন