দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৬; বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রশিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় এক শিবিরকর্মীকে আটক করা হয়। 

আরও  পড়ুন, কলা চুরির অভিযোগে লাঠিসোটা হামলায় পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় বিএনপি নেতার উদ্যোগে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের চেষ্টা করা হয়।তবে পরিস্থিতি শান্ত হওয়ার আগেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন।ঘটনার পর বিএনপি ও শিবির পরস্পরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে।কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির দুইজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কার্যালয় যুবদল-ছাত্রশিবি দফায় সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০১ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৬; বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দিনার দোকান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রশিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় এক শিবিরকর্মীকে আটক করা হয়। 

আরও  পড়ুন, কলা চুরির অভিযোগে লাঠিসোটা হামলায় পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় বিএনপি নেতার উদ্যোগে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের চেষ্টা করা হয়।তবে পরিস্থিতি শান্ত হওয়ার আগেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন।ঘটনার পর বিএনপি ও শিবির পরস্পরের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে।কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির দুইজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত