চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির সন্দেহকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মোনাফ হাজীপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত তোহা মুন্সি পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তোহা মুন্সি গাছের কলা চুরির বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন।
আরও পড়ুন, বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।অভিযোগ রয়েছে, একপর্যায়ে আনোয়ার তার পরিবারের কয়েকজনকে নিয়ে লাঠিসোটা হাতে তোহা মুন্সির ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয় : পিটিয়ে হত্যা লাঠিসোটা কলা চুরি

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন