দৈনিক সংবাদ দিগন্ত

১০ টাকার চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকার চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালককে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক।নিহত অটোচালকের নাম মো. মমিন। তিনি উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অটোচালকদের কাছ থেকে লাইনম্যান শাহিন ১০ টাকা চাঁদা আদায় করেন। পরে আবারও অতিরিক্ত চাঁদা দাবি করলে অটোচালক মমিন এর বিরোধিতা করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ।আরও  পড়ুন ,সৌন্দর্য ফিরছে বরিশালে, উচ্ছেদ অভিযানে বদলে যাচ্ছে বেলস পার্ক ও লেক এলাকাগুরুতর আহত অবস্থায় মমিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।এ ঘটনায় অভিযুক্ত লাইনম্যান শাহিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।সোনারগাঁ থানার ওসি জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।আরও  পড়ুন ,ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন বিস্ফোরণে ছড়িয়ে পড়ে আতঙ্ক

১০ টাকার চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ