দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলায় আমিনুর ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম রুপসা গ্রামের সোহরাব হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর ইসলামের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। শনিবার বিকেলে রুপসা বাজারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আমিনুরের কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, মারধরের ঘটনায় আমিনুর গুরুতর আহত হন এবং তার একটি পা ভেঙে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরও  পড়ুন, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগে সাঁথিয়ায় পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিনুর ইসলামের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। এ নিয়ে এর আগে একাধিকবার সালিস হয়েছে। শনিবার প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ওসি জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নিহতের স্বজনরা থানায় এসে অভিযোগ করলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণে রেখেছে। হত্যার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : যুবকের মৃত্যু পিটিয়ে হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
0:00 0:00
1.0x