জধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ জায়েদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আলআমিন ভুবন।রোববার দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা আহত দুই তরুণকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শেখ জায়েদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, ধানমণ্ডির সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আহত আলআমিন ভুবনের দাবি, তারা মোটরসাইকেলে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।নিহতের স্বজনরা জানান, শেখ জায়েদের বাড়ি রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সিএনজিচালকের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয় : সিএনজির ধাক্কা তরুণ নিহত পুলিশ প্লাজার

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
জধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ জায়েদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আলআমিন ভুবন।রোববার দুপুর দেড়টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা আহত দুই তরুণকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শেখ জায়েদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, ধানমণ্ডির সুধাসদনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
আহত আলআমিন ভুবনের দাবি, তারা মোটরসাইকেলে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।নিহতের স্বজনরা জানান, শেখ জায়েদের বাড়ি রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার মুক্তি মসজিদ গলিতে। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট সিএনজিচালকের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন