দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবুজবাগে পলাশ হত্যায় অভিযুক্তদের খুঁজছে পুলিশ

পলাশ হত্যায় অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীর সবুজবাগে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে। হত্যার পর তার দুই হাতের কবজি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের দাবি, মাত্র পাঁচ মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন পলাশ। 

আরও  পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৬ জন

কয়েকদিন আগে বড় বোনের দেওয়া এক লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেলও কিনেছিলেন। নতুন সংসার শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন ও পূর্ববিরোধ থেকে এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে।সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহতের বিচ্ছিন্ন দুই হাতের কবজি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয় : অভিযুক্ত প্রকাশ্যে পলাশ হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সবুজবাগে পলাশ হত্যায় অভিযুক্তদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর সবুজবাগে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপির কর্মী ইব্রাহিম পলাশকে। হত্যার পর তার দুই হাতের কবজি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মঙ্গলবার রাতে রাজারবাগ বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পলাশকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের দাবি, মাত্র পাঁচ মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন পলাশ। 

আরও  পড়ুন, রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৬ জন

কয়েকদিন আগে বড় বোনের দেওয়া এক লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেলও কিনেছিলেন। নতুন সংসার শুরু করলেও সেই স্বপ্ন আর পূরণ হলো না।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আর্থিক লেনদেন ও পূর্ববিরোধ থেকে এ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে হামলায় অংশ নিতে দেখা গেছে।সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহতের বিচ্ছিন্ন দুই হাতের কবজি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত