ঢাকার দোহার উপজেলায় দিনদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে করমআলী মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে।আহত ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাঁশতলা এলাকার বাসিন্দা এবং করমআলী মোড়ের ইআর কালার গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং প্রেসের মালিক।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে এলাকায় প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে প্রকাশ্যে রাকিবুল ইসলামকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। হামলার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরাও এ হামলায় অংশ নেয়।আরও পড়ুন , বিচারহীনতা ও আইনের দুর্বল প্রয়োগে সমাজে অস্থিরতা : শফিকুর রহমানগুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহত ব্যবসায়ী দাবি করেছেন, কোনো কারণ ছাড়াই তার ওপর হামলা চালানো হয়েছে। তবে শনিবার লটাখোলা এলাকায় একটি টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় তাকে জড়িত মনে করেই হামলা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত ব্যবসায়ীকে দেখতে যান ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।এদিকে দোহার থানার ওসি আবু বকর সিদ্দীক জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন , হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি