ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন ভক্তদের। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর থেকেই তার বিয়ে নিয়ে শুরু হয় নানা আলোচনা। পরে গণমাধ্যমকে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।অভিনেত্রী জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে। তবে কবে, কোথায় এবং ঠিক কবে থেকে তাদের সম্পর্ক—এসব তথ্য এখনই প্রকাশ করতে নারাজ তিনি। তার ভাষায়, সব তথ্য একসঙ্গে জানিয়ে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।মিষ্টি স্পষ্ট করেছেন, এটি প্রেমের বিয়ে। তবে বিয়েটি হুট করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন এবং এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।
আরও পড়ুন, কাজে ফিরছেন রাশমিকা
কেন বিয়ের খবর গোপন রেখেছিলেন—এমন প্রশ্নে অভিনেত্রী জানান, প্রেম ও বিয়ে নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করতেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার কথা বলতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে ওঠেন তিনি।ভবিষ্যতে স্বামীকে প্রকাশ্যে আনবেন কি না—এমন প্রশ্নে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন।তবে বিয়ে হলেও এখনও পুরোপুরি সংসারী জীবন শুরু হয়নি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের মতো করেই আছেন তিনি। ভবিষ্যতে সুন্দরভাবে সংসার করতে সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি জান্নাত।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন