বিনোদন জগতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন ভারতের মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির সময় এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাব পেয়েছিলেন।সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’ থেকে বিদায় নেওয়ার সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আকাঙ্ক্ষা। তিনি জানান, প্রতিযোগিতার পোশাক ও প্রশিক্ষণের জন্য ১ থেকে ২ লাখ রুপি প্রয়োজন ছিল। আর্থিক সংকটে তিনি ইন্ডাস্ট্রির পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে সহায়তা চান।
আরও পড়ুন, কাজল চোখের মেয়ে : তটিনী
আকাঙ্ক্ষার অভিযোগ, সাহায্যের আশ্বাস দিয়ে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন এবং সেখানে গিয়ে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তিনি দাবি করেন, আর্থিক সহায়তার বিনিময়ে ওই ব্যক্তি তার কাছে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন।তিনি আরও বলেন, আগে থেকেই এমন উদ্দেশ্যের কথা জানলে তিনি কখনো সেখানে যেতেন না। তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি।অনুষ্ঠানে আকাঙ্ক্ষার বক্তব্যের পর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ তার সাহসিকতার প্রশংসা করেন এবং তাকে সমর্থন জানান।আকাঙ্ক্ষার এই অভিযোগ বিনোদন ও সৌন্দর্য প্রতিযোগিতার অঙ্গনে ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এখনো জানা যায়নি।
বিষয় : প্রকাশ্যে প্রতিযোগিতা অশালীন

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন