বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি বিতর্কিত গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি অনাথ মেয়েদের পড়াশোনা ও দেখাশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার দিল্লির জাতীয় মহিলা কমিশনে হাজির হয়ে নোরা ফাতেহি নিজের অবস্থান পরিষ্কার করেন। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে ওঠা আপত্তির পর তাকে কমিশনে তলব করা হয়েছিল।সেখানে নোরা বলেন, কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে তিনি ঘটনার দায় নিচ্ছেন এবং এই পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন , রাজকীয় সাজে নজর কাড়লেন মেহজাবীন
তিনি আরও জানান, এখন থেকে অনাথ মেয়েদের শিক্ষা ও জীবনযাত্রার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব তিনি গ্রহণ করবেন। সমাজের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।সিনেমাটির এই গান মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানের দৃশ্যায়ন ও কথাকে অশালীন বলে মন্তব্য করেন। পরে বিতর্কের জেরে গানটি নিষিদ্ধ করা হয় বলে জানা যায়।এই গানে নোরার সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাকেও কমিশনে তলব করা হয়েছিল এবং তিনি আগে হাজিরা দেন। সঞ্জয় দত্তের পক্ষ থেকে জানানো হয়, ভাষাগত কারণে তিনি গানের প্রকৃত অর্থ সম্পর্কে অবগত ছিলেন না।বিতর্কের মধ্যেই নোরা ফাতেহির এই ক্ষমা প্রার্থনা এবং সমাজসেবার ঘোষণা নতুন করে আলোচনায় এসেছে বলিউড মহলে।
আরও পড়ুন , নীল সমুদ্রে প্রভার নির্ভার মুহূর্ত
বিষয় : প্রকাশ্যে বিতর্ক নৃত্যশিল্পী

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন