থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে সমুদ্র ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে তিনি ক্রাবি অঞ্চলের সমুদ্র ভ্রমণের ছবি পোস্ট করেন।ছবিগুলোতে দেখা যায়, নীল সমুদ্রের মাঝখানে নৌকায় বসে নির্ভার সময় কাটাচ্ছেন প্রভা। হালকা নীল পোশাকে তার উপস্থিতি ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুন , ভরাডুবির পর রাজনীতি ছাড়লেন রাজ চক্রবর্তী
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সমুদ্র আর আমি; পুরনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউ যেন ভুলে যাওয়া কোনো গানের সুরের মতো মনে হয়।”তার এই পোস্টে ভক্তরাও আবেগঘন মন্তব্য করছেন এবং পুরনো দিনের স্মৃতিচারণ করছেন।২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। এরপর একের পর এক টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।ব্যক্তিগত জীবনের কিছু সময় বিরতির পর তিনি আবারও ছোটপর্দায় নিয়মিত অভিনয়ে ফিরেছেন।
আরও পড়ুন , বিতর্কিত গানের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন