দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে প্রকাশ্যে গুলি ব্যবসায়ী নেতা আহত

রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্যে গুলির ঘটনায় আমির হোসেন লিটন (ব্যবসায়ী নেতা) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বাসিন্দা। তিনি আবুল হাশেম মোল্লার ছেলে। আহত লিটনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তাঁর রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশা থেকে মাস্ক পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। 

আরও পড়ুন,নানীতে আগুনের ঘটনায় নতুন লাশ উদ্ধার পরিচয় নিশ্চিত হয়নি

এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এক্স-রে পরীক্ষায় তাঁর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

বিষয় : গুলি প্রকাশ্যে রাজবাড়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে প্রকাশ্যে গুলি ব্যবসায়ী নেতা আহত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ী শহরের পান্না চত্বরে প্রকাশ্যে গুলির ঘটনায় আমির হোসেন লিটন (ব্যবসায়ী নেতা) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বাসিন্দা। তিনি আবুল হাশেম মোল্লার ছেলে। আহত লিটনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তাঁর রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশা থেকে মাস্ক পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়েন। 

আরও পড়ুন,নানীতে আগুনের ঘটনায় নতুন লাশ উদ্ধার পরিচয় নিশ্চিত হয়নি

এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এক্স-রে পরীক্ষায় তাঁর হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x