দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

‘আমরা ফেরেশতা নই, ভুল হলে ধরিয়ে দিন’—জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়—এমন মন্তব্য করে আত্মসমালোচনার বার্তা দিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষ দিয়ে গঠিত একটি দল। তাই ভুল-ত্রুটি বা অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।ডা. শফিকুর রহমান বলেন, "আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে, আমাদের কোনো ভুল হয় না। আমাদের ভুল, দোষ ও অপরাধও হতে পারে।"তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা দলকে জানাতে।

আরও পড়ুন. জুলাই-আগস্ট গণহত্যার বিচার দ্রুত শেষের দাবিতে ট্রাইব্যুনালে ১১ দলের স্মারকলিপি

তিনি প্রতিশ্রুতি দেন, অভিযোগ সত্য হলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, সাদা কাপড় পরা মানুষের মতোই নিজেদের আরও সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সেই সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, নিজের জন্যও প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।

বিষয় : জামায়াত আমির ভুল হলে ধরিয়ে দিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৬ জুলাই ২০২৬

‘আমরা ফেরেশতা নই, ভুল হলে ধরিয়ে দিন’—জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়—এমন মন্তব্য করে আত্মসমালোচনার বার্তা দিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষ দিয়ে গঠিত একটি দল। তাই ভুল-ত্রুটি বা অপরাধ হতে পারে। তবে অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।ডা. শফিকুর রহমান বলেন, "আমরা পরিষ্কারভাবে বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর অর্থ এই নয় যে, আমাদের কোনো ভুল হয় না। আমাদের ভুল, দোষ ও অপরাধও হতে পারে।"তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের কোনো অন্যায় বা অপরাধ চোখে পড়লে তা দলকে জানাতে।

আরও পড়ুন. জুলাই-আগস্ট গণহত্যার বিচার দ্রুত শেষের দাবিতে ট্রাইব্যুনালে ১১ দলের স্মারকলিপি

তিনি প্রতিশ্রুতি দেন, অভিযোগ সত্য হলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, সাদা কাপড় পরা মানুষের মতোই নিজেদের আরও সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সেই সতর্কবার্তা শুধু নেতাকর্মীদের জন্য নয়, নিজের জন্যও প্রযোজ্য বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত