জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত এগিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা।বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন জোটের নেতারা।এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
আরও পড়ুন. আসামি গ্রেপ্তার ও তদন্ত দ্রুত শেষের আহ্বান, ট্রাইব্যুনালে ১১ দলের ৭ দফা
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার কার্যক্রমের গতি কিছুটা কমে গেছে বলে মানুষের ধারণা তৈরি হয়েছে।তিনি বলেন, জনগণের সেই আস্থা পুনরুদ্ধারে ট্রাইব্যুনাল কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাদের।স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন।জোটের নেতারা আশা প্রকাশ করেন, বিচার প্রক্রিয়া আরও গতিশীল হলে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে এবং বিচার নিয়ে জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।
বিষয় : জুলাই-আগস্ট গণহত্যার দাবিতে

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন