হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন। আরো পড়ুন , নেই সংকট, মাঠে ‘তেলের হাহাকার’ জ্বালানি সংকটে বাস্তবতা ক্ষোভ বিরোধীদলীয় নেতারমূলত আসন্ন রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে দোয়া নেওয়াই ছিল এই সফরের উদ্দেশ্য।সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক সম্পৃক্ততা এবং ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও শুভকামনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।পরে মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য দোয়া করেন এবং তাকে একটি বই উপহার দেন।