দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

হাদির জানাজায় অংশগ্রহণে ঢাকায় ফিরে এলেন জামায়াত আমির

জামায়াত আমির

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। পরে ওসমান হাদির মরদেহ দেখতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে যান জামায়াতে আমির।

আরো পড়ুন , প্রখ্যাত ডা. জুবাইদা ঢাকা ত্যাগ করলেন

নিজের ভেরিভায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমির জানান, ‘শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।

আরো পড়ুন , নির্বাচনকে অনিশ্চিত করার চেষ্টা দাবি মির্জা ফখরুলের

জামায়াত আমির আরো বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার।

বিষয় : আমির হাদির জানাজা অংশগ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদির জানাজায় অংশগ্রহণে ঢাকায় ফিরে এলেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

featured Image

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। পরে ওসমান হাদির মরদেহ দেখতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে যান জামায়াতে আমির।

আরো পড়ুন , প্রখ্যাত ডা. জুবাইদা ঢাকা ত্যাগ করলেন

নিজের ভেরিভায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমির জানান, ‘শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।

আরো পড়ুন , নির্বাচনকে অনিশ্চিত করার চেষ্টা দাবি মির্জা ফখরুলের

জামায়াত আমির আরো বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত