দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ জুলাই ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, খায়রুল হককে আদালতে সশরীরে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং পরে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।এর আগে ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আরও পড়ুন, সংসদে ফোন ব্যবহার করবেন না এমপিদের স্পিকারের কঠোর নির্দেশ

শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য থাকলেও মামলার মূল নথি আদালতে না থাকায় সেদিন শুনানি হয়নি।গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।এর আগে বিভিন্ন হত্যা, দুর্নীতি এবং অন্যান্য মামলায় তিনি একাধিকবার হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সর্বশেষ বনানী থানার মামলায় আদালতের এ আদেশের মধ্য দিয়ে খায়রুল হকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন অধ্যায় যুক্ত হলো।

বিষয় : গ্রেপ্তার মামলা সাবেক বিচারপতি মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, খায়রুল হককে আদালতে সশরীরে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং পরে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।এর আগে ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আরও পড়ুন, সংসদে ফোন ব্যবহার করবেন না এমপিদের স্পিকারের কঠোর নির্দেশ

শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য থাকলেও মামলার মূল নথি আদালতে না থাকায় সেদিন শুনানি হয়নি।গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।এর আগে বিভিন্ন হত্যা, দুর্নীতি এবং অন্যান্য মামলায় তিনি একাধিকবার হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সর্বশেষ বনানী থানার মামলায় আদালতের এ আদেশের মধ্য দিয়ে খায়রুল হকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন অধ্যায় যুক্ত হলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত