দৈনিক সংবাদ দিগন্ত

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, খায়রুল হককে আদালতে সশরীরে হাজির করা হয়নি। ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং পরে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।এর আগে ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আরও পড়ুন, সংসদে ফোন ব্যবহার করবেন না এমপিদের স্পিকারের কঠোর নির্দেশশুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য থাকলেও মামলার মূল নথি আদালতে না থাকায় সেদিন শুনানি হয়নি।গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর থেকেই কারাগারে রয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি।এর আগে বিভিন্ন হত্যা, দুর্নীতি এবং অন্যান্য মামলায় তিনি একাধিকবার হাইকোর্ট ও আপিল বিভাগ থেকে জামিন পেলেও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।সর্বশেষ বনানী থানার মামলায় আদালতের এ আদেশের মধ্য দিয়ে খায়রুল হকের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় নতুন অধ্যায় যুক্ত হলো।

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার