দৈনিক সংবাদ দিগন্ত

রুশ হামলা ঠেকাতে ন্যাটোর দ্বারস্থ জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে এবার ন্যাটোর কাছে জরুরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিতুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর প্রতি দ্রুত প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আহ্বান জানাবেন।সম্প্রতি এক সপ্তাহেরও কম সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দফা বড় ধরনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক। এতে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

আরো পড়ুন , এক রাতের অপেক্ষা, তারপরই নতুন ঠিকানা কিন্তু ভোরের আগেই মৃত্যু

সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার ওপর আরও কূটনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেনকে তার সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন, তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর এগিয়ে আসা উচিত।তাই তুরস্কের এই ন্যাটো সম্মেলন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : ক্ষেপণাস্ত্র রাশিয়ার ড্রোন হামলার মুখে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রুশ হামলা ঠেকাতে ন্যাটোর দ্বারস্থ জেলেনস্কি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে এবার ন্যাটোর কাছে জরুরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিতুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি মিত্র দেশগুলোর প্রতি দ্রুত প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আহ্বান জানাবেন।সম্প্রতি এক সপ্তাহেরও কম সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই দফা বড় ধরনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৫০ জনের বেশি বেসামরিক নাগরিক। এতে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

আরো পড়ুন , এক রাতের অপেক্ষা, তারপরই নতুন ঠিকানা কিন্তু ভোরের আগেই মৃত্যু

সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনাও রয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার ওপর আরও কূটনৈতিক চাপ বাড়ানোর বিষয়টি তুলে ধরতে পারেন তিনি।এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেনকে তার সার্বভৌমত্ব রক্ষায় যা প্রয়োজন, তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর এগিয়ে আসা উচিত।তাই তুরস্কের এই ন্যাটো সম্মেলন ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত