দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।নিহতরা হলেন ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) এবং মা ফাতেমা আক্তার (৫০)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরহাদ নিজ বাড়ির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছুটে আসেন তার মা ফাতেমা আক্তার। পরে বাবা নুরুল আমিনও উদ্ধার করতে এগিয়ে এলে তিনজনই বিদ্যুতায়িত হন।অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, বিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তার দোকানের টিনের ওপর পড়ে ছিল। 

আরও  পড়ুন, মাইকে ঘোষণা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত ৪০

অসাবধানতাবশত সেই টিনে হাত দিলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে গিয়ে একই দুর্ঘটনার শিকার হন তার বাবা ও মা।স্থানীয়দের সহায়তায় তিনজনকে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ফরহাদ বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার মা-বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা।নিহতরা হলেন ফরহাদ মিয়া (৩০), তার বাবা নুরুল আমিন (৬০) এবং মা ফাতেমা আক্তার (৫০)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফরহাদ নিজ বাড়ির দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে ছুটে আসেন তার মা ফাতেমা আক্তার। পরে বাবা নুরুল আমিনও উদ্ধার করতে এগিয়ে এলে তিনজনই বিদ্যুতায়িত হন।অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, বিদ্যুতের মূল লাইনের একটি ছেঁড়া তার দোকানের টিনের ওপর পড়ে ছিল। 

আরও  পড়ুন, মাইকে ঘোষণা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত ৪০

অসাবধানতাবশত সেই টিনে হাত দিলে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে গিয়ে একই দুর্ঘটনার শিকার হন তার বাবা ও মা।স্থানীয়দের সহায়তায় তিনজনকে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ফরহাদ বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার মা-বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত