দৈনিক সংবাদ দিগন্ত

শৈলকুপায় বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রীর প্রাণহানি, ঘাস কাটার মেশিনে মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাস কাটার বৈদ্যুতিক মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—অমরেন্দ্র নাথ ভৌমিক, বয়স ৭০ বছর এবং তার স্ত্রী মিনা রানী ভৌমিক, বয়স ৬০ বছর।বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে গোয়ালঘরে গবাদিপশুর খাবারের জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্র নাথ ভৌমিক। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন।স্বামীকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যান স্ত্রী মিনা রানী। কিন্তু স্বামীকে স্পর্শ করার পর তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।আরও পড়ুন, গভীর রাতে প্রেমিকার বাড়িতে হামলা, কবজি থেকে হাত বিচ্ছিন্নপরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।তবে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।হাসপাতালের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও প্রাণ হারানোয় মাধবপুর গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শৈলকুপায় বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রীর প্রাণহানি, ঘাস কাটার মেশিনে মর্মান্তিক মৃত্যু