দৈনিক সংবাদ দিগন্ত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদী-নাতনির মর্মান্তিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় দাদী-নাতনির মর্মান্তিক মৃত্যু

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদী ও নাতনি নিহত হয়েছেন। চিকিৎসকের কাছে দেখিয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী ৬০ বছর বয়সী জোৎস্না বেগম এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে ১৪ বছর বয়সী চাঁদনী আক্তার।

আরও  পড়ুন, চলন্ত ট্রেন থেকে তেল চুরি, রাজশাহীতে তদন্ত কমিটি গঠন

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে দাদী-নাতনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।নিহতদের স্বজনরা জানান, চাঁদনীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লায় এসেছিলেন জোৎস্না বেগম। চিকিৎসা শেষে বাসস্টেশনের দিকে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।পরে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মর্মান্তিক মৃত্যু ট্রেনের ধাক্কায় দাদী ও নাতনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদী-নাতনির মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদী ও নাতনি নিহত হয়েছেন। চিকিৎসকের কাছে দেখিয়ে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী ৬০ বছর বয়সী জোৎস্না বেগম এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে ১৪ বছর বয়সী চাঁদনী আক্তার।

আরও  পড়ুন, চলন্ত ট্রেন থেকে তেল চুরি, রাজশাহীতে তদন্ত কমিটি গঠন

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে দাদী-নাতনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।নিহতদের স্বজনরা জানান, চাঁদনীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে দেখাতে কুমিল্লায় এসেছিলেন জোৎস্না বেগম। চিকিৎসা শেষে বাসস্টেশনের দিকে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।পরে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত