দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রিয়াদে ভয়াবহ কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে এবং সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও  পড়ুন, বিচারকদের বেতন-ভাতা নিয়ে সরকারের নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, খরস্রোতা, উজানপই, ডুবাই, বোয়ালা, নওগাঁ ও সাদনগর গ্রামের একাধিক প্রবাসী এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার শামিম ও সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নিহত হয়েছেন।ঘটনার পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অনেক পরিবারই এখনও আনুষ্ঠানিকভাবে স্বজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে আনা এবং পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কাজ চলছে।

বিষয় : অগ্নিকাণ্ড মর্মান্তিক মৃত্যু রিয়াদ ভয়াবহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১২ আগস্ট ২০২৬

রিয়াদে ভয়াবহ কারখানায় আগুন, ১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে এবং সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও  পড়ুন, বিচারকদের বেতন-ভাতা নিয়ে সরকারের নতুন উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, খরস্রোতা, উজানপই, ডুবাই, বোয়ালা, নওগাঁ ও সাদনগর গ্রামের একাধিক প্রবাসী এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার শামিম ও সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নিহত হয়েছেন।ঘটনার পর নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অনেক পরিবারই এখনও আনুষ্ঠানিকভাবে স্বজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরে জানানো হবে। একই সঙ্গে নিহতদের মরদেহ দেশে আনা এবং পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কাজ চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত