দৈনিক সংবাদ দিগন্ত

স্বস্তির আভাস! জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে

দেশে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।বিবিএসের তথ্য বলছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।গ্রামীণ এলাকায় জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।

আরও   পড়ুন, বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

অন্যদিকে, শহরাঞ্চলেও মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।বিবিএস আরও জানিয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৮ শতাংশ হয়েছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। এটি বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ কমার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।এদিকে, জুন মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির পয়েন্ট-টু-পয়েন্ট হার সামান্য কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ।বিবিএস জানিয়েছে, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

বিষয় : মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরো টু-পয়েন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

স্বস্তির আভাস! জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

দেশে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।বিবিএসের তথ্য বলছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।গ্রামীণ এলাকায় জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।

আরও   পড়ুন, বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

অন্যদিকে, শহরাঞ্চলেও মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।বিবিএস আরও জানিয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৮ শতাংশ হয়েছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। এটি বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ কমার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।এদিকে, জুন মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির পয়েন্ট-টু-পয়েন্ট হার সামান্য কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ।বিবিএস জানিয়েছে, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত