প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
স্বস্তির আভাস! জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে
সংবাদ দিগন্ত ||
দেশে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।বিবিএসের তথ্য বলছে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে।গ্রামীণ এলাকায় জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪৮ শতাংশ। গ্রামীণ অঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।আরও পড়ুন, বাণিজ্য ও বিনিয়োগে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্রঅন্যদিকে, শহরাঞ্চলেও মূল্যস্ফীতির হার কমে ৯ দশমিক ০১ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।বিবিএস আরও জানিয়েছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের চলমান গড় মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬৮ শতাংশ হয়েছে। আগের বছরের একই সময়ে এ হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। এটি বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতির চাপ কমার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।এদিকে, জুন মাসে জাতীয় মজুরি হার বৃদ্ধির পয়েন্ট-টু-পয়েন্ট হার সামান্য কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৮ দশমিক ২১ শতাংশ।বিবিএস জানিয়েছে, মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত