দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় কুমকুম বেগম।

কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিবি হেফাজতে।

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ কোচ উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ কোচ উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি কোচ উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় দুর্ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়।বুধবার (২৫ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেনের পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার পর বাকি ১১টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।গৌরীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল থেকে রিলিফ ট্রেন ও রেলওয়ের কর্মকর্তারা উদ্ধার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে ১১টার মধ্যে লাইনচ্যুত কোচগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলের রেললাইন মেরামতের কাজ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।বিজয় এক্সপ্রেসের পরিচালক মাসুদ মিয়া জানান, ট্রেনটি রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর জংশনে পৌঁছায় এবং রাত ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়েযায়। স্টেশন ত্যাগের মাত্র দুই মিনিটের মধ্যে পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়।

আরও পড়ুন, কসবায় ৫ মাদক সেবনকারীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

তিনি বলেন, ট্রেনটির গতি কম থাকায় এবং চালক দ্রুত ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।দুর্ঘটনাকবলিত কোচের যাত্রী ইফতেখার ইসলাম জানান, হঠাৎ বিকট শব্দ ও প্রবল ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে জীবন বাঁচাতে এবং মালামাল নিয়ে দ্রুত কোচ থেকে নেমে যান।আরেক যাত্রী নেওয়াজ আলী বলেন, কোচ থেকে নামার সময় হুড়োহুড়ি ও আতঙ্কে সাত থেকে আটজন আহত হন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ছিল। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। একই সঙ্গে যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিষয় : ক্ষয়ক্ষতি ট্রেন চলাচল ৩ কোচ উদ্ধার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ কোচ উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x