যশোরের কেশবপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে পুরো উপজেলায় ব্যাপক ক্ষতি হয়।কৃষি অফিস সূত্রে জানা যায়, অন্তত ১৫০ বিঘা জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে শত শত গাছ উপড়ে পড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় একাধিক ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে এবং ঘরের ভেতরের মালপত্র নষ্ট হয়েছে।আরো পড়ুন , কিশোরীর কাছ থেকে স্বর্ণ–টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা গ্রেফতারঝড়ে আহতদের মধ্যে ৯ জন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং একজন ভর্তি রয়েছেন।বিদ্যুৎ বিভাগ জানায়, ঝড়ে সাতটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং অন্তত ৩৫টি স্থানে তার ছিঁড়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।স্থানীয়রা বলছেন, হঠাৎ এই ধরনের তীব্র ঝড় দীর্ঘদিন পর এলাকায় দেখা গেছে, যা ব্যাপক ক্ষতির কারণ হয়েছে।