দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কোনাবাড়ীতে ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন

ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউন মালিকরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে একটি গোডাউনে আগুন দেখা গেলেও মুহূর্তের মধ্যেই তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আরও  পড়ুন,শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ

আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে গোডাউন মালিকদের দাবি, আগুনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিষয় : অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি ঝুটের গোডাউন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কোনাবাড়ীতে ভয়াবহ আগুন, পুড়ল ১২ ঝুটের গোডাউন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউন মালিকরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে একটি গোডাউনে আগুন দেখা গেলেও মুহূর্তের মধ্যেই তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। ঝুট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

আরও  পড়ুন,শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিক হেনস্থার অভিযোগ

আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে গোডাউন মালিকদের দাবি, আগুনে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধশত কোটি টাকা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত