গাজীপুরের শ্রীপুরে কৃষক দল নেতা মাসুদ রানার বিরুদ্ধে সাংবাদিককে হেনস্থা ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সম্প্রতি শ্রীপুরে সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিক সাদিকুল ইসলাম প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমির হোসেন এস টিভির সাংবাদিক এর সঙ্গে কৃষক দল নেতা মাসুদ রানা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাকে হেনস্থা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ ৫ জন গ্রেফতার
ভুক্তভোগী সাংবাদিকের দাবি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের বাধা দেওয়া বা হেনস্থা করা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা স্বাভাবিক ও ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সংবাদ সংগ্রহে যাতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।এ বিষয়ে কৃষক দল নেতা মাসুদ রানার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত কাজে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন