দৈনিক সংবাদ দিগন্ত

পেনাল্টি মিসের পরও নায়ক মেসি, আর্জেন্টিনার জয়ে গড়লেন নতুন রেকর্ড

পেনাল্টি মিসের পরও নায়ক মেসি

লিওনেল মেসির রাতটা শুরু হয়েছিল হতাশা দিয়ে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই হতাশাকে পেছনে ফেলে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দেন এই মহাতারকা।অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর মেসি জানান, পেনাল্টি মিস করাটা হয়তো শেষ পর্যন্ত দলের জন্যই ভালো হয়েছে।ম্যাচ শেষে মেসি বলেন, ‘সত্যি বলতে, সবকিছু যেভাবে ঘটেছে তা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটি গোল হলে পরের দুই গোল হতো না। কে জানে! তবে জয়ে, নিজের অবদান এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।’ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 আরও  পড়ুন, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার দারুণ জয়

 তিনি বলেন, ‘সবার আগে জয়ের জন্য খুশি। এটি খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি জয় ছিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি আমাদের মানসিক স্বস্তি দিয়েছে।’এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ইন্টার মায়ামির এই তারকা।শিরোপা ধরে রাখার মিশনে এখন দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

বিষয় : আর্জেন্টিনা পেনাল্টি লিওনেল মেসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পেনাল্টি মিসের পরও নায়ক মেসি, আর্জেন্টিনার জয়ে গড়লেন নতুন রেকর্ড

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

লিওনেল মেসির রাতটা শুরু হয়েছিল হতাশা দিয়ে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই হতাশাকে পেছনে ফেলে গোল করে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দেন এই মহাতারকা।অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর মেসি জানান, পেনাল্টি মিস করাটা হয়তো শেষ পর্যন্ত দলের জন্যই ভালো হয়েছে।ম্যাচ শেষে মেসি বলেন, ‘সত্যি বলতে, সবকিছু যেভাবে ঘটেছে তা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটি গোল হলে পরের দুই গোল হতো না। কে জানে! তবে জয়ে, নিজের অবদান এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।’ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 আরও  পড়ুন, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার দারুণ জয়

 তিনি বলেন, ‘সবার আগে জয়ের জন্য খুশি। এটি খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি জয় ছিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি আমাদের মানসিক স্বস্তি দিয়েছে।’এই জয়ে টানা দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিলেন ইন্টার মায়ামির এই তারকা।শিরোপা ধরে রাখার মিশনে এখন দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত