মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা, জয়ে বিশ্বকাপ প্রস্তুতি
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাউতারো মার্টিনেজ ও জিউলিয়ানো সিমিওনের গোলে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তালিয়াফিকো প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।আরও পড়ুন , এন্দ্রিকের জয়সূচক গোলে মিসরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে ব্রাজিলদ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারোর ব্যাকহিল পাস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি।তবে ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল লিওনেল মেসির না খেলা। পুরো ম্যাচেই বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সাম্প্রতিক একটি চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয় বলে জানা গেছে।আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আকাশি-সাদারা।আরও পড়ুন , ভারতকে চাপে রেখেও গোল পাচ্ছে না বাংলাদেশ