দৈনিক সংবাদ দিগন্ত

আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের মাইলফলকের সামনে লিওনেল মেসি

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবার আরও একটি ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে মাঠে নামলেই তিনি জাতীয় দলের হয়ে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন মেসি। এসব ম্যাচে তার গোলসংখ্যা ১১৭ এবং অ্যাসিস্ট ৬৪টি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় মেসির। তবে অভিষেক ম্যাচটি ছিল হতাশাজনক, কারণ বদলি হিসেবে নেমে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।আরও পড়ুন, পানি পানের বিরতি নিয়ে প্রশ্ন তুললেন ভ্যান ডাইকএরপর ধীরে ধীরে আর্জেন্টিনা দলে নিজের জায়গা পাকা করেন মেসি। তার নেতৃত্বে ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। এছাড়া দুটি কোপা আমেরিকা এবং একটি ফিনালিসিমা শিরোপাও জিতেছে আলবিসেলেস্তেরা।পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ২৬টি ম্যাচ, কোপা আমেরিকায় ৩৯টি এবং বিশ্বকাপ বাছাইপর্বে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি। বাছাইপর্বে তার গোল ৩৬টি এবং অ্যাসিস্ট ১৪টি।আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর, যিনি পর্তুগালের হয়ে ২২৮টি ম্যাচ খেলেছেন।মেসি এখনো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। ফলে তার ক্যারিয়ারের এই মাইলফলক ঘিরে ভক্তদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।

আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচের মাইলফলকের সামনে লিওনেল মেসি